বিজ্ঞাপন
জুলাই থেকে প্রাথমিকে পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ পিএম
বিজ্ঞাপন
চলতি বছরের জুলাই মাস থেকে দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশীয় পাটের তৈরি ব্যাগ ও স্কুলের পোশাক দেওয়া হবে।
চলতি বছরের জুলাই মাস থেকে দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশীয় পাটের তৈরি ব্যাগ ও স্কুলের পোশাক দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এতথ্য জানান।
তিনি বলেন, চলতি বছরের জুলাই মাস থেকে দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশীয় পাটের তৈরি ব্যাগ ও স্কুলের পোশাক দেওয়া হবে। প্রথমে প্রত্যেক উপজেলায় ২টি করে স্কুলকে পাইলট প্রজেক্টের আওতায় আনা হবে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানিয়েছিলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীকে এই সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। নির্বাচনি ইশতেহারে শিক্ষাখাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ব্যক্ত করা হয়েছে। সে আলোকে শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ইশতেহারে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। সে লক্ষ্যে চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে।