Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বাতিঘরে জাইমা রহমান, কোন লেখকের বই কিনলেন?

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০২:১০ পিএম

বাতিঘরে জাইমা রহমান, কোন লেখকের বই কিনলেন?

বিজ্ঞাপন

ঢাকার বাংলামোটরে চেইন বুকশপ বাতিঘরে বই কিনতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

আজ শনিবার বেলা ১২টার দিকে তিনি বাতিঘরে আসেন। পরে আধা ঘণ্টা সময় ঘুরে অনেকগুলো বই কেনেন।

এ বিষয়ে জানতে চাইলে বাতিঘরের স্বত্ত্বাধিকারী দীপঙ্কর দাশ জানান, তিনি অন্য সব সাধারণ পাঠকের মতোই বই কিনতে এসেছিলেন। দুপুর ১২টার দিকে আসেন  তিনি।

প্রধানমন্ত্রী কন্যাকে কাছে পেয়ে কেউ কেউ তার সঙ্গে ছবিও তোলেন। জাইমা বাতিঘর থেকে যে বই কিনেছেন, তার মধ্যে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে হুমায়ূন আহমেদ, আনিসুল হকের লেখা বইও আছে।

এছাড়া গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন, নূরুল কবিরের লেখা বইও কিনেছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার