বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গে যা বললেন হাসনাত আবদুল্লাহ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৪:৩৯ পিএম
বিজ্ঞাপন
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন শেষে বাংলাদেশ নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে তা দূর করতে সাম্প্রদায়িক সম্প্রীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (৫ মে) কুমিল্লার চান্দিনা-দেবিদ্বার মহাসড়কটি প্রশস্তকরণের বিষয়ে স্থানীয় পর্যায়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘রাজনৈতিকভাবে যাদের সংখ্যালঘু মনে করা হয়, তাদের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে যেন বৈশ্বিক একটা বার্তা দেয়। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে প্রচেষ্টা রয়েছে, আমাদের সম্প্রীতির মধ্য দিয়ে একটি বার্তা দেওয়া যে, বাংলাদেশ সব মতের, সব ধর্মের একটি নিরাপদ ভূমি। এটি সুরক্ষা করতে পারলে ভারতের নির্বাচন পরবর্তী যে নেতিবাচক শঙ্কাটি রয়েছে তা থাকবে না।’
তিনি আরও বলেন, ‘মানুষ বলছে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে ক্রাইম রিপোর্টগুলো সব সীমা অতিক্রম করেছে এ সময়ে।’
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় সড়কের কৌশলগত বিষয় তুলে ধরেন সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা।
এসময় সড়ক বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী সফিকুল ইসলাম ভূঁইয়া, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।