Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৩:০০ পিএম

নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

বিজ্ঞাপন

বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো সম্ভাব্য ৯ম জাতীয় বেতন কাঠামো। সরকারি চাকরিজীবীদের জন্য সম্ভাব্য ৯ম জাতীয় পে স্কেল কেমন হতে পারে, তা নিয়ে প্রশাসন ও কর্মচারীদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ। দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের অপেক্ষায় থাকা কর্মচারীদের আগ্রহ এখন তুঙ্গে।

স্বাধীনতার পর দেশে প্রথম জাতীয় বেতন কাঠামো কার্যকর হয় ১৯৭৩ সালে। এরপর বিভিন্ন সময়ে আরও কয়েক দফা পে স্কেল ঘোষণা করা হয়েছে। সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয় ২০১৫ সালে। সেই হিসেবে এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো নতুন বেতন কাঠামো চূড়ান্ত হয়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন পে স্কেলের খসড়া নিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। একটি বেতন কমিশন ইতিমধ্যে সুপারিশ জমা দিয়েছে এবং তা পর্যালোচনার কাজ করছে উচ্চপর্যায়ের একটি কমিটি। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু সম্ভাব্য বেতন কাঠামো নিয়ে বিভিন্ন মহলে আলোচনা বাড়ছে।

প্রস্তাবিত ৯ম জাতীয় বেতন স্কেল ২০২৬ (গ্রেড অনুযায়ী তালিকা)

নিচে ২০২৬ সালের প্রস্তাবিত জাতীয় বেতন স্কেলের একটি পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো, যা সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে:

গ্রেড সম্ভাব্য বেতন স্কেল (টাকা)

১,৬০,০০০ (নির্ধারিত)

১,৩২,০০০ – ১,৫৩,০০০

১,১৩,০০০ – ১,৪৮,৮০০

১,০০,০০০ – ১,৪২,৪০০

৮৬,০০০ – ১,৩৯,৭০০

৭১,০০০ – ১,৩৪,০০০

৫৮,০০০ – ১,২৬,৮০০

৪৭,২০০ – ১,১৩,৭০০

৪৫,১০০ – ১,০৮,৮০০

১০ ৩২,০০০ – ৭৭,৩০০

১১ ২৫,০০০ – ৬০,৫০০

১২ ২৪,৩০০ – ৫৮,৭০০

১৩ ২৪,০০০ – ৫৮,০০০

১৪ ২৩,৫০০ – ৫৬,৮০০

১৫ ২২,৮০০ – ৫৫,২০০

১৬ ২১,৯০০ – ৫২,৯০০

১৭ ২১,৪০০ – ৫১,৯০০

১৮ ২১,০০০ – ৫০,৯০০

১৯ ২০,৫০০ – ৪৯,৬০০

২০ ২০,০০০ – ৪৮,৪০০

বি:দ্র: এটি একটি প্রস্তাবিত তালিকা মাত্র। সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হলে সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার