Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

যে আসনের ভোটার হচ্ছেন বাবা-মেয়ে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম

যে আসনের ভোটার হচ্ছেন বাবা-মেয়ে

বিজ্ঞাপন

ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরণ করেছেন তারেক রহমান ও তার কন্যা জাইমা জারনাজ রহমান। ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হবেন তারা।

শনিবার (২৭ ডিসেম্বর) এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুর কবীর সাংবাদিকদের এই তথ্য জানান।

এ এস এম হুমায়ুর কবীর বলেন, আমরা যতটুকু জেনেছি উনি অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে কেবল আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।

তিনি আরও বলেন, এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে অনুসন্ধান করে দেখবে সেটি কারও সঙ্গে মিলছে কি না। মিল না হলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটি আমাদের কারও হাতে নেই। এক্ষেত্রে তিনি আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্ট কার্ড নিতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার