Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

ভরাডুবি ফয়জুল করিমের, এক আসনেও জিততে পারলেন না

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ এএম

ভরাডুবি ফয়জুল করিমের, এক আসনেও জিততে পারলেন না

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর -০৫ ও বরিশাল-০৬ বাকেরগঞ্জ এ দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসনেই পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

এরমধ্যে বরিশাল সদর-৫ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ধানের শীষ প্রতীক নিয়ে ১৭৬টি কেন্দ্রে ১ লাখ ৩০ হাজার ৬ ভোট পেয়ে বিজয়ী হন। তবে তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফয়জুল করিম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৩ হাজার ২১৬ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৬৮ হাজার ৫৬৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩৫ হাজার ৬৪৯, নারী ভোটার দুই লাখ ৩২ হাজার ৯১৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন। নির্বাচনে এ আসনে ৪৮ পার্সেন্ট ভোট কাস্ট হয়।

একইভাবে বরিশাল ৬ বাকেরগঞ্জ সংসদীয় আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট সে বিজয় হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহামুদুন্নবী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট। তৃতীয় স্থানে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ফজলুল করিম। তিনি হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট। বাকেরগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এ ফলাফল ঘোষণা করেন।

এ আসনে মোট ভোটার দুই লাখ ৯৫ হাজার ৫০৯। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৯ হাজার ৬০০, নারী ভোটার এক লাখ ৪৫ হাজার ৯০৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন। এই আসনে মোট ১ লক্ষ ৭০হাজার ভোট কাস্ট হয়।

এদিকে দুটি আসনে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েন। তবে দুটি আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর পরাজয়ের কারণ খুঁজছেন রাজনৈতিক বোদ্ধারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার