Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

জামায়াতের ইফতার মাহফিলে মির্জা আব্বাসকে যা বললেন পাটওয়ারী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম

জামায়াতের ইফতার মাহফিলে মির্জা আব্বাসকে যা বললেন পাটওয়ারী

বিজ্ঞাপন

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপি ও বিভিন্ন দলের সিনিয়র নেতারা অংশ নেন। সেখানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল শেষে বিএনপি নেতা মির্জা আব্বাসসহ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে নিজের কথোপকথন ফেসবুকে তুলে ধরেন তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে দেওয়া পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, আজকের জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে মুসাফাহ করার চেষ্টা করেছি।

তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথোপকথন তুলে ধরে তিনি লিখেছেন, জামায়াতে ইসলামীর আমিরকে বললাম, আমার জন্য দোয়া করবেন। তিনি বললেন, তোমার জন্য দোয়া ও দাওয়াহ দুইটাই রইল।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বললাম, বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিল। তিনি বললেন, এটা শুরু করেছি, খুব শিগগিরই সারা বাংলাদেশে চালু হবে।

মঈন খানকে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? তিনি বললেন, ভালো আছি, বাসায় আসবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইকে বললাম, শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করবেন। তিনি বললেন, সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।

এ সময় আব্বাস ভাইকেও বললাম, ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন এবং তাকে আমার বাসায় ইফতারের দাওয়াত দিলাম।

ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আবারও আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না। জবাবে বললাম, ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার