Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

Icon

আজিজুল আম্বিয়া, লন্ডন থেকে

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পিএম

যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বিজ্ঞাপন

যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৪ এপ্রিল ২০২৬, শনিবার লন্ডনের ১৫ হেসেল স্ট্রিটে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্জুম  আরা অন্জু এবং সঞ্চালনা করেন সাহিন আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান। তিনি মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং প্রবাসে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলী, যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। আলোচনা সভার পাশাপাশি ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার