Logo
Logo
×

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়া

রাজধানীতে বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ এএম

বিজ্ঞাপন

রাজধানীতে আবারও বেড়েছে তাপমাত্রা। আজ আকাশ মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

রোববার (১২ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, শুষ্ক আবহাওয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ রোববার ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৮৯ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সারা দেশের পূর্বাভাসে আবহাওয়া অফিস বলেছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার