বিজ্ঞাপন
টেস্টের ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড, দুই ইনিংসেই জোড়া সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পিএম
বিজ্ঞাপন
অধিনায়ক টম ল্যাথামের ডাবল ও ডেভন কনওয়ের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছিল নিউজিল্যান্ড। একইসঙ্গে তারা ওপেনিং জুটিতে ঘরের মাঠে প্রথমবার ৩০০–এর বেশি রানের ইতিহাসও গড়েন। দ্বিতীয় ইনিংসেও জোড়া সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়লেন ল্যাথাম-কনওয়ে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার দুই ইনিংসেই দু’জন ওপেনার সেঞ্চুরি করেছেন।
মাউন্ট মঙ্গানুইয়ে আজ (রোববার) সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিন শেষ হয়েছে। যেখানে ২ উইকেটে ৩০৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণ করে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম ইনিংসের ১৫৫ রানের লিড মিলিয়ে তারা ক্যারিবীয়দের ৪৬২ রানের লক্ষ্য দিয়েছে। প্রায় অসম্ভব লক্ষ্য নেমে তাড়ায় দিন শেষ হওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনও তারা ৪১৯ রানে পিছিয়ে। ক্যারিবীয়দের হাতে ১০ উইকেট থাকায় ড্রয়ের সম্ভাবনাই জোরালো!
বিজ্ঞাপন