Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বিপিএলের সূচিতে বড় পরিবর্তন, দেখে নিন কবে কার খেলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম

বিপিএলের সূচিতে বড় পরিবর্তন, দেখে নিন কবে কার খেলা

বিজ্ঞাপন

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। গত ৩০ ডিসেম্বরের স্থগিত দুটি ম্যাচ হবে আগামী ৪ জানুয়ারি। সিলেট পর্বের এই দুই ম্যাচ সিলেটেই হচ্ছে। যদিও ২ জানুয়ারী সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সিলেট পর্ব শেষে ৫ জানুয়ারী থেকে চট্টগ্রামে মাঠে গড়ানোর কথা ছিল বিপিএল। তবে চট্টগ্রামে কোনো ম্যাচ আয়োজন করছে না বিসিবি। চট্টগ্রামের পরিবর্তে সেই ম্যাচগুলো সিলেটেই হবে। ফলে ১২ জানুয়ারি পর্যন্ত খেলা চলবে সিলেটে।

চট্টগ্রাম ভেন্যু বাতিল করার কারণ হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা উল্লেখ্য করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। এ ছাড়া সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার কথাও মাথায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

বিপিএলের পরিবর্তিত সূচি—
১ জানুয়ারিদুপুর ১টা, সিলেট টাইটানস-ঢাকা ক্যাপিটালসসন্ধ্যা ৬টা, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স
২ জানুয়ারিদুপুর ২টা, ঢাকা ক্যাপিটালস-চট্টগ্রাম রয়্যালসসন্ধ্যা ৭টা, সিলেট টাইটানস-রংপুর রাইডার্স
৪ জানুয়ারিদুপুর ১টা, সিলেট টাইটানস-চট্টগ্রাম রয়্যালসসন্ধ্যা ৬টা, ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্স
৫ জানুয়ারিদুপুর ১টা, নোয়াখালী এক্সপ্রেস-সিলেট টাইটান্সসন্ধ্যা ৬টা, চট্টগ্রাম রয়্যালস-রংপুর রাইডার্স
৭ জানুয়ারিদুপুর ১টা, ঢাকা ক্যাপিটালস-নোয়াখালী এক্সপ্রসেসন্ধ্যা ৬টা, চট্টগ্রাম রয়্যালস-সিলেট টাইটানস
৮ জানুয়ারিদুপুর ১টা, নোয়াখালী এক্সপ্রেস-রাজশাহী ওয়ারিয়র্সসন্ধ্যা ৬টা, ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটানস
৯ জানুয়ারিদুপুর ২টা, রাজশাহী ওয়ারিয়র্স-চট্টগ্রাম রয়্যালসসন্ধ্যা ৭টা, নোয়াখালী এক্সপ্রেস-রংপুর রাইডার্স
১১ জানুয়ারিদুপুর ১টা, রাজশাহী ওয়ারিয়র্স-রংপুর রাইডার্সসন্ধ্যা ৬টা, নোয়াখালী এক্সপ্রেস, ঢাকা ক্যাপিটালস
১২ জানুয়ারিদুপুর ১টা, সিলেট টাইটানস-রংপুর রাইডার্সসন্ধ্যা ৬টা, রাজশাহী ওয়ারিয়র্স-ঢাকা ক্যাপিটালস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার