বিজ্ঞাপন
সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ালেন পাইলট, ঘটনা কী
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম
বিজ্ঞাপন
নির্ধারিত সূচি অনুসারে বিসিবির গ্রাউন্ডস কমিটির কয়েকটি প্রজেক্ট নিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। এই সময় এক সাংবাদিকের প্রশ্ন করার ধরণ পছন্দ না হাওয়ায় তর্কে জড়ান তিনি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিসিবির গ্রাউন্ডস কমিটির এক ব্রিফিংয়ের সময় এ ঘটনা ঘটে। এ সময় উত্তপ্ত পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন উপস্থিত সাংবাদিকরা।
সম্প্রতি বিসিবির কার্যালয় এবং স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে সম্প্রতি বেশকিছু বিধিনিষেধ তৈরি করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বিসিবির মতে, নিরাপত্তা ইস্যুর কারণে সাংবাদিকদের জন্য প্রবেশের সময় এভাবে বেধে দেওয়া হয়েছে। এই ইস্যুতে প্রশ্ন করা হলেই বাঁধে বিপত্তি।
সাংবাদিকদের প্রবেশে ‘নিরাপত্তা ঝুঁকি’ ঠিক কোথায়, সেটা স্পষ্টভাবে জানতে চান সাংবাদিকরা। তবে উপস্থিত দুই বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক এবং পাইলট কেউই এর সদুত্তর দিতে পারেননি।
সাংবাদিক বিষয়টি জোরালোভাবে উত্থাপন করলে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পাইলট জানান, সাংবাদিকের প্রশ্ন করার ভঙ্গি ভালো লাগেনি তার, সে কারণে তিনি উত্তর দিতে চান না। ভিউ বাড়ানোর জন্য ওই সাংবাদিক এমন প্রশ্ন করছেন বলেও মন্তব্য করেন পাইলট।
শেষ পর্যন্ত ব্রিফিংস্থল ত্যাগ করেন পাইলট এবং রাজ্জাক। একের পর এক প্রশ্ন এড়িয়ে যাওয়া এবং 'নিরাপত্তা ইস্যুতে সাংবাদিকদেরকে শঙ্কা' হিসেবে চিত্রায়িত করার বিষয়টি ভালোভাবে নিতে পারেননি সাংবাদিকরা। সে কারণে সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন তারা।
বিজ্ঞাপন