Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

ভারত ম্যাচে খেলতে শ্রীলঙ্কার অনুরোধ, প্রতিক্রিয়া দেখাল পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ এএম

ভারত ম্যাচে খেলতে শ্রীলঙ্কার অনুরোধ, প্রতিক্রিয়া দেখাল পাকিস্তান

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান না খেললে আইসিসির পাশাপাশি বড় আর্থিক ক্ষতি হবে শ্রীলংকারও। সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি ম্যাচটি হওয়ার কথা কলম্বোয়। 

বোর্ডের আর্থিক ক্ষতি ও দেশের পর্যটনশিল্পের সম্ভাব্য ক্ষতির কথা উল্লেখ করে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে গত পরশু রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিঠি পাঠিয়েছে লংকান বোর্ড (এসএলসি)। ধারণা করা হচ্ছে, এটা পাকিস্তানকে রাজি করাতে আইসিসির একটি কৌশল। 

কিন্তু তাতে কাজ হয়নি। পিসিবিও কৌশলে জানিয়ে দিয়েছে, শ্রীলংকার অনুরোধ রাখতে পারছে না তারা। 

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। সরকারের সিদ্ধান্ত বদলানোর ক্ষমতা বোর্ডের নেই বলে জানিয়েছে পিসিবি। 

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে পিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘হ্যাঁ, আমরা চিঠিটি পেয়েছি। কিন্তু সরকারের সিদ্ধান্ত তো আমরা বদলাতে পারি না। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে। শ্রীলংকা আমাদের বন্ধু রাষ্ট্র। কিন্তু এখানে বোর্ডের কিছু করার নেই।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার