Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর

বিজ্ঞাপন

পারিবারিক ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছিলেন ইশতিয়াক সাদেক। তার পদত্যাগের পর থেকেই গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যানের পদটি শূন্য ছিল। এবার সেই দায়িত্ব পেলেন আরেক পরিচালক আসিফ আকবর। 

গেল রবিবার (২২ ফেব্রুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া পরিচালক নির্বাচিত হওয়ার পর বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব পালন করছেন আসিফ।

সবশেষ বিসিবি নির্বাচনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলরশিপ নিয়ে পরিচালক নির্বাচিত হয়েছিলেন ইশতিয়াক সাদেক। তবে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই তাকে নিয়ে নানা গুঞ্জন চাউর হতে থাকে। পরে হঠাৎ করে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ান তিনি। সে সময়ে সাদেক জানিয়েছিলেন, সময় স্বল্পতায় দায়িত্ব ঠিকভাবে সামলাতে পারছেন না, সে কারণেই পদত্যাগের সিদ্ধান্ত। যদিও বিসিবির সূত্র বলছে, ইশতিয়াকের সেই পদত্যাগপত্র এখনও গ্রহণ হয়নি।

অন্যদিকে, সম্প্রতি বিতর্কিত বিভিন্ন মন্তব্যের কারণে বেশ সমালোচিত জনপ্রিয় এই গায়ক। কয়েকদিন আগে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নতুন করে আলোচনায় এসেছিলেন। এরই মধ্যে নতুন দায়িত্ব পেলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার