বিজ্ঞাপন
সেমিফাইনালে যেতে যে কঠিন সমীকরণ মেলাতে হবে পাকিস্তানকে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ এএম
বিজ্ঞাপন
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইটে নতুন প্রাণের সঞ্চার যেন হয়েছে পাকিস্তান শিবিরে। কলম্বোতে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ড চার উইকেটে হেরেছে ইংল্যান্ডের কাছে। এই ফলেই সেমিফাইনালের আশা বেঁচে আছে পাকিস্তানের।
গ্রুপ ২-এ এখন পর্যন্ত পাকিস্তানের পয়েন্ট মাত্র এক। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। এরপর ইংল্যান্ডের কাছে হারে তারা। যদি নিউজিল্যান্ড জিতত, তাহলে শেষ ম্যাচ জিতলেও বিদায় নিতে হতো পাকিস্তানকে।
ইংল্যান্ডের জয়ে পরিস্থিতি বদলে গেছে। এখন মিচেল স্যান্টনারের দলের জায়গায় শেষ চারে উঠতে পারে পাকিস্তান। সালমান আগা ও তার দলকে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতেই হবে বড় ব্যবধানে। কঠিন সমীকরণ মিলিয়ে তবেই জিততে হবে তাদের।
পাকিস্তানের সমীকরণও এখন বেশ পরিষ্কার। যদি আগে ব্যাট করে ১৯৯ থেকে ২৪৬ রানের মধ্যে তোলে, তাহলে অন্তত ৬৫ রানে জিততে হবে। ১৫০ থেকে ১৯৮ রান তুললে জয়ের ব্যবধানটা হতে হবে ৬৪।
আর যদি আগে বোলিং করে, তাহলে লক্ষ্য অনুযায়ী ওভারের হিসাব এমন। লক্ষ্য ১১৫ থেকে ১২৩ হলে ১২ দশমিক ৪ ওভারের মধ্যে জিততে হবে। এরপর থেকে প্রতি ৯ রান বাড়লে একটি করে বাড়তি বল পাবে সমীকরণ মেলানোর জন্য। এই সমীকরণ মেলাতে পারলে তবেই পাকিস্তান যাবে সেমিফাইনালে।
বিজ্ঞাপন