Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

ট্রাম্প-পাহলভির সঙ্গে নিজের ছবি নিয়ে মুখ খুললেন তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৮ পিএম

ট্রাম্প-পাহলভির সঙ্গে নিজের ছবি নিয়ে মুখ খুললেন তামিম

বিজ্ঞাপন

‘তামিম যদি ইরানে থাকতেন, তাহলে…’ এরপর তামিম ইকবালের সঙ্গে ছবি একাধারে রুহুল্লাহ খোমেনি, রেজা শাহ পাহলভি, ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর; এমন একটা মিম শেষ এক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এই বিষয়টা খোদ তামিম ইকবালেরও চোখে পড়েছে। সম্প্রতি এক পডকাস্টে এই বিষয়ে মুখ খুলেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক।

ঘটনাটি ঘটেছে সামিরস্ক্যান নামের একটি পডকাস্টে। গত রাতে প্রকাশিত এই পডকাস্টে তিনি ছাড়াও হাজির ছিলেন মুশফিকুর রহিমও। প্রসঙ্গটি উঠে আসে তার শেখ হাসিনা, খালেদা জিয়াদের সঙ্গে ছবি নিয়ে। সে প্রসঙ্গেই এই মিমের বিষয়টি টেনে আনেন তামিম।

তামিমকে সঞ্চালক জিজ্ঞেস করেন, ‘আপনার সাথে তো সবারই ছবি আছে প্রায়, শেখ হাসিনা, খালেদা জিয়া…’ এরপরই তামিম মজার ছলে যোগ করেন, ‘ট্রাম্প…’ তিনি ইঙ্গিত করেন সেই বিখ্যাত মিমটিকে। 

তবে এরপর আসল প্রশ্নের জবাবটিও দিয়েছেন। তার কথা, ‘আমার ছবি আছে শেখ হাসিনার সাথেও, তিনি প্রাইম মিনিস্টার ছিলেন যখন; খালেদা জিয়া উনি যখন আমার বিয়েতে আসছেন উনার সাথেও ছবি আছে, আরো অনেক ছবি আছে যেগুলো আমি ভয়ে পোস্ট করতে পারছি না।’

এরপর তিনি মুশফিককে প্রশ্ন করেন, ‘আমার প্রশ্ন আমার সাইডে আমার বন্ধুই বসে আছে এ তোর সাথে কি ছবি নেই রে? হ্যাঁ অবশ্যই আছে! বা তোর ছাড়া আরো অনেক মানুষের সাথে ছবি নেই অনেক প্লেয়ারের সাথে ছবি নেই? তাহলে আমারটাই কেন দেখে?’ মুশফিক ওপর নিচে মাথা নেড়ে সম্মতি দেন।

এরপর তামিম আত্মপক্ষ সমর্থনে বলেন, ‘প্রধানমন্ত্রী ছবি থাকবে, প্রধানমন্ত্রীকে উইশ করা হবে… এই ছবি আর এই উইশেস গুলো আপনি কই পাচ্ছেন? আমারই সোশ্যাল মিডিয়াতে পাচ্ছেন। আপনারা আমি ছবিগুলো ডিলিট করি নাই, যদি ডিলিট করতাম তাহলে এটা একটা সমস্যা হইতো। তাহলে আমার নিয়তের মধ্যে খারাপ হইতো, যে আগে দিছি এখন সুযোগ বুঝে ডিলিট করে দিচ্ছি...। আমার কথা হলো আমার প্রাইম মিনিস্টারের (হাসিনা) সঙ্গে দেখা হয়েছে, আমার সাথে ছবি আছে আমি ছবি দিয়েছি। আমার বিয়েতে ওই সময় উনি (খালেদা জিয়া) প্রাইম মিনিস্টার ছিলেন না উনি এক্স প্রাইম মিনিস্টার ছিলেন, শি ওয়াজ কাইন্ড এনাফ টু কাম টু মাই ওয়েডিং আই ক্লিক পিকচার, ওটা আমার জন্য একটা মেমোরি হিসেবে থাকবে। ভবিষ্যতে যদি এরকম কারো সাথে সুযোগ হয় অবশ্যই আমি তার সাথে ছবি তুলব।’

তামিমের ভাষ্য, তার এই ছবি ভাইরাল হওয়ার কারণ, কোনো এক পরিচালক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এসব করিয়ে থাকেন। তিনি বলেন, ‘দিজ আর অল টার্গেটেড। আপনি আমাকে বলেন, আমাদের টিমে, আমাদের বাংলাদেশ টিমে ওকেই জিজ্ঞেস করেন, কার ছবি নাই? আপনাকে টার্গেট করছে? শুধুমাত্র আমাকে টার্গেট করতেছে ইচ্ছাকৃতভাবে। বললাম না যে একজন ডিরেক্টর এই নিউজগুলা এই ছবিগুলা ফরওয়ার্ড করতেছে বিভিন্ন মিডিয়া হাউসকে।’ তবে সেই বিসিবি পরিচালক কে, তা জানাননি তামিম। তার এই বক্তব্য নতুন এক রহস্যের জন্ম দিয়েছে বৈকি!

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার