Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

৫২ বছর পর বিশ্বকাপে ফিরল কঙ্গো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:২৬ এএম

৫২ বছর পর বিশ্বকাপে ফিরল কঙ্গো

বিজ্ঞাপন

জ্যামাইকাকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ গোলের জয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটায় মধ্য আফ্রিকার দলটি।

মেক্সিকোর গুয়াদালাহারায় বাংলাদেশ সময় বুধবার ভোরে শেষ হওয়া ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য বিস্তার করে কঙ্গো। একাধিক সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে অবশেষে ১০০তম মিনিটে জয়সূচক গোলটি করেন বার্নলির ডিফেন্ডার এক্সেল টোয়ানজেবি।

ম্যানচেস্টার ইউনাইটেডের যুব একাডেমি থেকে উঠে আসা টোয়ানজেবির সামনে ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ ছিল। বয়সভিত্তিক দলেও খেলেছেন তিনি। তবে জাতীয় দলে খেলার জন্য পরে নিজের জন্মভূমি কঙ্গোকেই বেছে নেন। তার সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত দেশকে এনে দিল বিশ্বকাপের টিকিট।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। এর আগে ১৯৭৪ সালে প্রথমবার অংশ নেয় দলটি, তখন দেশটির নাম ছিল জাইরে। পাঁচ দশকের বেশি সময় পর আবারও বিশ্বমঞ্চে ফিরল কঙ্গো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার