Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

ভেঙে দেওয়া হলো বিসিবি, নতুন সভাপতি তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পিএম

ভেঙে দেওয়া হলো বিসিবি, নতুন সভাপতি তামিম

বিজ্ঞাপন

নির্বাচনে অনিয়মের অভিযোগে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। মঙ্গলবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ থেকে এর মধ্যেই ২৫ পরিচালকের সাতজনই পদত্যাগ করেছেন। তার ওপর এর নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কয়েক দিনের মধ্যেই ভেঙে দেওয়া হয়েছে এর বর্তমান পরিচালনা পর্ষদ।

কমিটিতে রয়েছেন:

সভাপতি- তামিম ইকবাল, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার