বিজ্ঞাপন
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে চলতি বছরের জুনে ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্ট শুরু হতে বাকি দুই মাসেরও কম সময়। এমন সময়ে যুক্তরাষ্ট্রে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির বিরুদ্ধে মামলা হয়েছে।
মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি মিউজিক গ্রুপ গত মাসে মিয়ামি-ডেড সার্কিট কোর্টে মেসি এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা করে। আদালতের নথি অনুযায়ী, একটি প্রীতি ম্যাচে অংশ না নেওয়ার কারণে প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, তারা ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজন ও প্রচারের একচেটিয়া অধিকার পেতে প্রায় ৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছিল। চুক্তিতে শর্ত ছিল, ইনজুরি না থাকলে মেসিকে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট খেলতে হবে।
পরবর্তীতে ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে তিনি খেলেন। তবে ম্যাচটি মূলত শিকাগোতে হওয়ার কথা থাকলেও টিকিট বিক্রি কম হওয়ায় ও অন্যান্য কারণে সেটি ফ্লোরিডায় সরিয়ে নেওয়া হয়, ফলে আয়োজকদের আর্থিক ক্ষতি আরও বেড়ে যায়।
এ বিষয়ে এখনো মেসি বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।