Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

'দাই দাই' নিয়ে বিশ্বকাপে ফিরছেন শাকিরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০২:৩৬ পিএম

'দাই দাই' নিয়ে বিশ্বকাপে ফিরছেন শাকিরা

বিজ্ঞাপন

বিশ্বকাপ ফুটবল আর শাকিরা—এই দুটি নাম যেন একে অপরের পরিপূরক। ২০১০ সালের সেই কালজয়ী 'ওয়াকা ওয়াকা'র পর আবারও ফিফা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং নিয়ে ফিরছেন কলম্বিয়ান পপ কুইন। ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গানটির নাম 'দাই দাই' । এবারের গানে শাকিরার সঙ্গী হয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় আফ্রোবিটস তারকা বার্না বয়।

বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির এক মিনিটের একটি টিজার প্রকাশ করে শাকিরা নিজেই এই ঘোষণা দেন। রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে গানটির ভিডিও চিত্রায়ন করা হয়েছে।

ভিডিওর শুরুতে মারাকানা স্টেডিয়ামের মাঝমাঠে নৃত্যশিল্পীদের সঙ্গে শাকিরাকে দেখা যায়। গানের কথাগুলো অনুপ্রেরণামূলক, যেখানে তিনি গেয়েছেন:

"Here in this place / You belong / What broke you once / Made you strong.'(এখানে এই স্থানে/ তোমারই অধিকার/ যা তোমাকে একসময় ভেঙেছিল/ আজ তোমাকেই শক্তিশালী করেছে।)

'Rising from the dust/we see the light/Running through the fire/we take the flight/ Feel the heartbeat/it's our time tonight' (ধুলোবালি ঝেড়ে আমরা আলোর দেখা পাই,আগুনের ওপর দিয়ে দৌড়ে আমরা ডানা মেলে উড়ি। হৃৎস্পন্দন অনুভব করো, আজ রাতটা শুধু আমাদেরই)

'Dai, dai, move your soul to the rhythm/ Dai, dai, let the world see the vision (দাই, দাই... এই তালের ছন্দে নিজের আত্মাকে দোলাও, দাই, দাই... বিশ্বকে দেখতে দাও আমাদের সেই স্বপ্ন)

শাকিরার কণ্ঠের সাথে বার্না বয়ের হারমোনি গানটিতে এক নতুন মাত্রা যোগ করেছে। শাকিরা জানিয়েছেন, আগামী ১৪ মে পূর্ণাঙ্গ গানটি মুক্তি পাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার