বিজ্ঞাপন
ফেসবুকে সমস্যা, অনেকের আইডি দেখাচ্ছে ‘আনএভেইলেভল’
আইটি ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৪:৫১ এএম
বিজ্ঞাপন
বিশ্বব্যাপী ফেসবুকের ওয়েবসাইটে সমস্যা দেখা যাচ্ছে। অনেকেই কম্পিউটার ব্যবহার করে ফেসবুক ব্যবহার করতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ঢোকার চেষ্টা করলেই বলছে ‘অ্যাকাউন্ট টেম্পরারি আনএভেইলেভল’।
সংবাদমাধ্যম টাইমস নাউ বুধবার রাত প্রায় ৪টার দিকে জানিয়েছে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেকে অভিযোগ করছেন তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না।
আউটেজ ট্র্যাকিং প্লাটফর্ম ডাউনডিটেক্টরের কাছেও ব্যাপক অভিযোগ আসছে। এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না।
বিজ্ঞাপন