Logo
Logo
×

বিজ্ঞাপন

আবহাওয়ার খবর

তাপমাত্রা নিয়ে ২৭ জেলার জন্য দুঃসংবাদ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পিএম

তাপমাত্রা নিয়ে ২৭ জেলার জন্য দুঃসংবাদ

বিজ্ঞাপন

প্রচণ্ড গরমে সারা দেশে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে। খোলা আকাশের নিচে কাজ করতে গিয়ে তারা ক্লান্তি, পানিশূন্যতা ও নানা শারীরিক সমস্যায় ভুগছেন।

তীব্র তাপদাহের কারণে হিট স্ট্রোকসহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতে রোগীর চাপও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশু ও বয়স্করা এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

চলতি বছরে প্রথমবারের মতো তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। গতকাল রাজশাহীতে এই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। একই সঙ্গে দেশের ২৭টি জেলায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রাজধানীতেও তাপপ্রবাহ বয়ে যায়।

গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা বিভাগসহ রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ ও আগামীকাল তাপমাত্রা আরও বাড়তে পারে।

২৭ জুলাই সন্ধ্যা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং দেশের তাপমাত্রা আরও কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সিরাজগঞ্জে ৩৭ দশমিক ৮ ডিগ্রি, কুষ্টিয়ায় ৩৭ দশমিক ৩ ডিগ্রি, দিনাজপুর ও চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তাপপ্রবাহের অন্য এলাকাগুলোয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার