বিজ্ঞাপন
রমজানে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, কী করবেন?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম
বিজ্ঞাপন
রমজান মাসে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে। দীর্ঘ সময় উপবাস, সীমিত সময়ে খাবার গ্রহণ এবং পানি কম পান করার কারণে হজমতন্ত্রের ওপর চাপ পড়ে।
স্বাভাবিকভাবে প্রতিদিন অন্তত একবার মলত্যাগ হওয়া স্বাস্থ্যকর। কিন্তু রোজার সময় পানিশূন্যতা ও খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে অন্ত্রের স্বাভাবিক গতি ধীর হয়ে যায়। শরীরে পানির অভাব হলে অন্ত্র মল থেকে বেশি পানি শোষণ করে, ফলে মল শক্ত হয়ে যায় এবং মলত্যাগে কষ্ট হয়।
রমজানে কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে- পর্যাপ্ত পানি পান না করা, আঁশযুক্ত খাবারের অভাব, অতিরিক্ত ভাজাপোড়া ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া, শারীরিক নড়াচড়া কমে যাওয়া এবং অনিয়মিত ঘুম ও খাবারের সময়সূচি। বিশেষ করে ইফতারে হঠাৎ ভারী খাবার খেলে হজম ধীর হয়ে যায় এবং পেটে ভারীভাব, গ্যাস ও অস্বস্তি দেখা দেয়।
কোষ্ঠকাঠিন্যে প্রতিরোধে কিছু সহজ অভ্যাস গড়ে তোলা জরুরি।
১) ইফতার থেকে সেহরি পর্যন্ত ধাপে ধাপে ৮–১০ গ্লাস পানি পান করা উচিত।
২) খাদ্যতালিকায় ফল, শাকসবজি, ডাল ও পূর্ণ শস্যের মতো আঁশযুক্ত খাবার বাড়াতে হবে।
৩) ইফতারে পরিমিত খেজুর ও দই অন্ত্রের জন্য উপকারী।
৪) ইফতারের পর ১০–১৫ মিনিট হালকা হাঁটতে হবে। এটি অন্ত্রের স্বাভাবিক গতি বজায় রাখতে সাহায্য করে।
পাশাপাশি অতিরিক্ত ভাজাপোড়া খাবার কমানো এবং নির্দিষ্ট সময়ে টয়লেটে যাওয়ার অভ্যাস তৈরি করাও গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন